BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

মাগুরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ উৎযাপন

খুলনা বিভাগ মাগুরা জেলা

প্রকাশঃ 2024-04-14 19:35:56 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 199 বার।


মাগুরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ উৎযাপন

-মােঃ সাইফুল্লাহ; মাগুরায় ব্যাপক উৎসাহ এবং  উদ্দীনপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন করা হচ্ছে।


এ উপলক্ষে ১৪ এপ্রিল রবিবার সকাল ৮টায় মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট চত্বর থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়।

এ শোভাযাত্রায় জেলা প্রশাসক ছাড়াও অংশ নেন পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। 

বাঙালী সংস্কৃতিকে উপজীব্য করে নানা উপকরণ নিয়ে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় নোমানী ময়দানে এসে শেষ হয়। সেখানে তিন দিনব্যাপী বৈশাখী লোকজ মেলার উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক আবু নাসির বেগ। 
শোভাযাত্রা ও মেলার উদ্বোধন শেষে স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে বৈশাখ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।
একই ভাবে নতুন বছরকে বরণ করে নিতে জেলার শ্রীপুর  শালিখা ও মহম্মদপুরে নানা উৎসবের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন