BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

নড়াইলে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

খুলনা বিভাগ নড়াইল জেলা

প্রকাশঃ 2024-04-16 20:00:50 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 187 বার।


নড়াইলে নানা আয়োজনে  বাংলা নববর্ষ  উদযাপন

-নড়াইল প্রতিনিধি:


নড়াইলে নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন করা হয়েছে। নতুন বর্ষকে বরণ করতে জেলা প্রশাসন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহযোগিতায় বর্ষবরণ উদযাপন কমিটির আয়োজনে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে ও জেলা শিল্পকলা একাডেমিতে এই সকল অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রোববার সকাল ৭টায়  নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পরিবেশনায় প্রভাতি সংগীত অনুষ্ঠিত হয়। সকাল ৮ টায় ওই মঞ্চে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠানের সুচনা করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান, সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) শাশ্বতী শীল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার,নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ রবিউল ইসলাম প্রমূখ।

উদ্বোধনী শেষে ওই স্থান থেকে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনে ঢাক,ঢোল বাজিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে  শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এছাড়াও অন্যান্য কর্মসুচির মধ্যে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাংকন, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা।
লোহাগড়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত হয়।আজ সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে বাংলা নববর্ষ, অসাম্প্রদায়িক চেতনা ও বঙ্গবন্ধু শীর্ষক রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন