প্রকাশঃ 2024-04-16 20:56:05 |
শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।
দেখা হয়েছে 156 বার।
- সাতক্ষীরা প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে টানা ৫ দিন বন্ধ থাকার পর সোমবার থেকে আবারো শুরু হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানী-রপ্তানী বাণির্জিক কার্যক্রম। সোমবার সকাল থেকে বাংলাদেশ-ভারত দুই দেশের এই বানিজ্যিক কার্যক্রম শুরু হয়। এর ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দর ব্যবহারকারীদের মাঝে। এর আগে গত ১০ এপ্রিল (বুধবার) থেকে ১৪ এপ্রিল (রবিবার) পর্যন্ত টানা ৫ দিন এ বন্দরের সবধরনের আমাদানী-রপ্তানী বাণিজ্য বন্ধ ছিলো। তবে, এসময়ে পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি যাতায়াত করেছেন।
ভোমরা স্থল বন্দর সি অ্যান্ড এফ এজেন্টস এ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি শেখ এজাজ আহমেদ স্বপন জানান, ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সাথে যৌথ আলোচনা করে সর্ব সম্মতিক্রমে গত ১০ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টানা ৫ দিন উভয় দেশের বন্দরের আমদানি-রপ্তানী বাণির্জ্যিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। তিনি আরো জানান, ছুটি শেষে আবারো উভয় দেশের আমদানী-রপ্তানী বাণিজ্য স্বাভাবিক হয়েছে। এর ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দর ব্যবহারকারীদের মাঝে।
ভোমরা ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ এসআই মাজরিহা হোসাইন জানান, বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও এসময়ে পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিকভাবেই যাতায়াত করেছেন।
ভোমরা স্থলবন্দর শুল্ক ষ্টেশনের রাজস্ব কর্মকর্তা নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, টানা ৫ দিন বন্ধ থাকার পর আবারো শুরু হয়েছে বন্দরের আমদানী-রপ্তানী বাণিজ্যিক কার্যক্রম। তিনি আরো জানান, প্রতিদিন ভারতের ঘোজাডাঙ্গা বন্দর দিয়ে প্রায় ৩’শ থেকে সাড়ে ৩’শ পণ্যবাহী ট্রাক এই বন্দরে প্রবেশ করে। এ বন্দর থেকে সরকারের রাজস্ব আদায়ের পরিমান বেড়েছে বলে জানান এই রাজস্ব কর্মকর্তা।
বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।
BD Travel Info Channel
BDCNEWS Channel
Raindrop Tours Channel
Chotushkone IPTV Channel
Raindrop eShop Channel
Soumya Bhowmik Channel