BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

বেনাপোল পৌরসভা এলাকায় প্রায় তিন কোটি টাকা ব্যায়ে ১২৬৬ মিটার রাস্তা ও ড্রেন এর কাজ করার উদ্বোধন

খুলনা বিভাগ যশোর জেলা

প্রকাশঃ 2024-04-17 20:34:48 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 194 বার।


বেনাপোল পৌরসভা এলাকায় প্রায় তিন কোটি টাকা ব্যায়ে ১২৬৬ মিটার রাস্তা ও ড্রেন এর কাজ করার  উদ্বোধন

-বেনাপোল প্রতিনিধিঃ
যশোর এর বেনাপোল পৌরসভার উন্নয়ন অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় পৌরসভার পৌর এলাকায় ১২৬৬ মিটার  ড্রেন ও ও রাস্তা নির্মানের শুভ উদ্বোধন করেছেন পৌর মেয়র নাসির উদ্দিন।

 মঙ্গলবার সকাল সাড়ে ৭ টা থেকে তিনি পৌরসভার সাদিপুর, বড়আঁচড়া, বেনাপোল মাঠপাড়া, ভবেরবেড় হিজড়াপাড়া বেনাপোল কাাঁচা বাজার ও মাছ বাজারেরর  ২ কোটি ৭২ লাখ ৬১ হাজার ৯২ টাকার ড্রেন ও রাস্তার কাজের উদ্বোধন করেন।

বেনাপোল পৌরসভার ইঞ্জিনিয়ার মফিজুর রহমান বলেন, চেকপোষ্ট থেকে সাদিপুর ব্রিজ পর্যন্ত ১০৮ মিটার রাস্তা বড়আচড়া সরদার বাড়ি ৯০ মিটার ড্রেন বেনাপোল মাঠপাড়া মালেকের বাড়ির নিকট ৪৯০ মিটার ড্রেন ও রাস্তা ভবেরবেড় হিজড়া পাড়ায় ৩৯৭ মিটার রাস্তা ও ড্রেন বেনাপোল বাজারেরর কাঁচা বাজার ও মাছ  ১৮১ মিটার রাস্তা ও ড্রেন নির্মান করা হবে। এ প্রকল্পের ব্যায় হবে ২,৭২,৬১০৯২ টাকা।

এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর আওয়ামীলীগের সভাপতি এনামুল হক মুকুল, পৌর প্যানেল মেয়র কামরুন্নাহার আন্না, কাউন্সিলার জুলেখা খাতুন, মর্জিনা মিম, মিজানুর রহমান,বাবু মেম্বার, পৌর সচিব সাইফুল ইসলাম বিশ্বাস, নির্বাহী প্রকৌশলী মোশারাফ হোসেন ও ইঞ্জিনিয়ার মফিজুর রহমান।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন