BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

নন্দীগ্রামে মাদক কারবারির হামলায় নারীসহ ৩ জন হাসপাতালে

রাজশাহী বিভাগ বগুড়া জেলা

প্রকাশঃ 2024-04-17 20:36:11 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 190 বার।


নন্দীগ্রামে মাদক কারবারির  হামলায় নারীসহ ৩ জন হাসপাতালে

-সঞ্জু রায়, বগুড়া:
বগুড়ার নন্দীগ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নারীসহ তিনজন আহত করার অভিযোগ উঠেছে এক মাদক কারবারির বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে পৌরসভার নামুইট চকপাড়া মহল্লায় এ হামলার ঘটনা ঘটে। 
বিভিন্ন সময় মাদক মামলায় গ্রেপ্তার হওয়া নামুইট এলাকার ওমর ফারুককে আসামী করে ইতিমধ্যেই নন্দীগ্রাম থানায় থানায় মামলার আবেদন করেছে ভুক্তভোগীরা। 
হামলায় আহতরা হলেন- নামুইট চকপাড়ার ইসমাইল হোসেন (৬০), তার স্ত্রী সূর্য্যভান বেগম (৫২), তাদের পুত্রবধু শাপলা বেগম (৩৩)। গুরুতর আহত দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। যাদের মাঝে শাপলা বেগম প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
অভিযুক্ত ওমর ফারুক নামুইট চকপাড়ার দুলাল মন্ডলের ছেলে। ২০১৬ সালে ফারুককে মাদকসহ গ্রেফতার করেছিল পুলিশ। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হলে তা বিচারাধীন রয়েছে। তবে হামলা ঘটনার পর থেকেই সে পলাতক রয়েছে। 
এদিকে এ ঘটনায় ওমর ফারুকের বিরুদ্ধে থানায় মামলার আবেদন করেন নামুইট চকপাড়ার সোহেল রানার স্ত্রী শাপলা বেগম। অভিযোগের বিবরণে ওই নারী উল্লেখ করেন, মঙ্গলবার দুপুর ১টার দিকে তার শ্বশুর ইসমাইল হোসেন বাড়ির পাশে বাঁশের বেড়া তৈরীর কাজ করছিলেন। হঠাৎ ফারুক সেখানে গিয়ে হামলা করে। বেড়া ভাঙচুর করাসহ বৃদ্ধ ইসমাইলকে মারপিট ও শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। স্বামীকে বাঁচাতে স্ত্রী সূর্য্যভান এগিয়ে গেলে তার মাথার চুলের মুঠি ধরে টানাহেঁচড়া করে মাটিতে ফেলে। তাকে ধারালো হাসুয়ার কোপ দিলে হাতের আঙ্গুলে লাগে। শ্বশুর-শাশুড়ির চিৎকারে পুত্রবধু শাপলা বেগম এগিয়ে গেলে তার মাথার চুলের মুঠি ধরে টানাহেঁচড়া করে মাটিতে ফেলে মারপিট করা হয়। এসময় শাপলা বেগমের গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করে। 
এ প্রসঙ্গে নন্দীগ্রাম থানার ওসি আজমগীর হোসাইন বলেন, মারপিটে দুইজন হাসপাতালে ভর্তি হয়েছেন শুনেছি। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন