মাগুরায় ডেন্টাল সোসাইটি"র নির্বাচনে সভাপতি ডাঃ সুশান্ত ও সাঃ সম্পাদক ডাঃ ইমন পুনঃ নির্বাচিত
খুলনা বিভাগ
মাগুরা জেলা
প্রকাশঃ 2024-04-19 13:49:33 |
শেয়ার করুনঃ Facebook |
Twitter |
Whatsapp |
Linkedin ।
দেখা হয়েছে 275 বার।
মোঃ সাইফুল্লাহ ; মাগুরায় বাংলাদেশ ডেন্টাল সোসাইটি মাগুরা জেলা শাখার নির্বাচনে সভাপতি হিসেবে ডাক্তার সুশান্ত কুমার বিশ্বাস ও সাধারণ সম্পাদক ডাক্তার ইমনুজ্জামান ইমন পুনঃনির্বাচিত হয়েছেন। সভা থেকে আগামী দুই বছরের জন্য সংগঠনের ৩০ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। গতকাল প্রতিষ্ঠানের এক বার্ষিক সাধারণ সভা ও বৈজ্ঞানিক সেমিনারে সংগঠনের সদস্য বৃন্দ সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেন । দুপুরে স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত এক সভায় সংগঠনের সভাপতি ডাঃ সুশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব প্রফেসর ডঃ হুমায়ুন কবির বুলবুল। এ সময় অন্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরার সিভিল সার্জন ডাক্তার মোঃ শামীম কবির, মাগুরা বিএমএ"র সভাপতি ডাক্তার কাজী তারিফুজ্জামানসহ অন্যরা। বক্তারা অবিলম্বে দাঁতের চিকিৎসায় হাতুড়ে ডাক্তারদের অপ চিকিৎসার উপদ্রব বন্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য কর্তৃপক্ষের মাধ্যমে সরকারের কাছে দাবি জানান।