BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

মাগুরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পরিবারের প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি!

খুলনা বিভাগ মাগুরা জেলা

প্রকাশঃ 2024-04-22 15:59:33 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 159 বার।


মাগুরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পরিবারের প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি!

-মোঃ সাইফুল্লাহ ;

মাগুরা শ্রীপুরের শ্রীকোল ইউনিয়নের খামারপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় পরিবারের প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 
আগুনে ৩ টি বসতঘর, বসতঘরের থাকা আসবাবপত্র, ৩ টি গোয়ালঘর, গোয়ালে থাকা ৪ টি গরু ও ৪ টি ছাগলসহ ২ টি রান্নাঘর পুড়ে গেছে। রবিবার রাত সাড়ে ৮ টার দিকে নজক জোয়ার্দার, কামাল জোয়ার্দার, শিলন জোয়ার্দার, জিকো মোল্যা, ওবায়েদ মোল্যার বাড়িতে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। পরে খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম  চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, রবিবার রাত সাড়ে ৮ টার দিকে নজক জোয়ার্দারের গোয়ালঘরে প্রথমে আগুন লাগে। আগুন দ্রুত আশেপাশের বসতঘর ও গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। এতে আমাদের ছয়টি পরিবারের প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাষ্টার মোঃ দেলোয়ার হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। মশার কোয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে ছয় টি পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন