BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

বগুড়ায় তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু

রাজশাহী বিভাগ বগুড়া জেলা

প্রকাশঃ 2024-04-24 20:26:16 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 174 বার।


বগুড়ায় তিনদিন ব্যাপী  কৃষি প্রযুক্তি মেলা শুরু

-সঞ্জু রায়, বগুড়া:
আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন হয়েছে।  বুধবার দুপুরে বগুড়া সদর উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া -৬ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
পরে এক আলোচনা সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংসদ রিপু।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর বগুড়ার উপ পরিচালক মতলুবর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষন কর্মকর্তা আ জ মু আহসান শহীদ সরকার। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া খাতুন রিক্তা ও স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা ইসমত জাহান।
এর আগে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ মেলার স্টল গুলো পরিদর্শন করেন।
এ মেলায় কৃষি প্রযুক্তির বিভিন্ন উপকরণ ও উদ্ভাবনের ১২ টি স্টল অংশ গ্রহন করেছে। অপর দিকে মেলার স্টল পরিদর্শন শেষে কৃষকদের মাঝে প্রনোদনার ২০ কেজি সার ও ৫ কেজি আউষ ধানের বীজ উপজেলার ৯৫০ জন কৃষকের মাঝে বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন