মাগুরায় সেবা প্রতিষ্ঠানের উদ্যোগে স্যালাইন ও সুপিয় পানি বিতরণ
খুলনা বিভাগ
মাগুরা জেলা
প্রকাশঃ 2024-04-28 03:32:36 |
শেয়ার করুনঃ Facebook |
Twitter |
Whatsapp |
Linkedin ।
দেখা হয়েছে 170 বার।
-মোঃ সাইফুল্লাহ ;
প্রচন্ড গরমে মাগুরার শ্রীপুরে রিকশা - ভ্যান, মোটর শ্রমিক ও পথচারীদের মাঝে উপজেলার বরিশাট গ্রামের প্রবাসীদের উদ্যোগে গড়ে তোলা সংগঠন "সেবা প্রতিষ্ঠানের" পক্ষ থেকে খাবার স্যালাইন ও বোতলজাত সুপিয় পানি বিতরণ কর হয়েছে। ২৭ এপ্রিল শনিবার দুপুরে উপজেলার বিভিন্নস্থানে এ স্যালাইন ও পানি বিতরণ করা হয়।
শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাংবাদিক মোঃ মিজানুর রহমান স্যালাইন ও খাবার পানি বিতরণের উদ্বোধন করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা জীব বৈচিত্র্য ও বন্য প্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ সাংবাদিক মহাসিন মোল্লা , টি্ক্কা খান, মোল্লা আবু সালেহ মোঃ লিটন, সেবা প্রতিষ্ঠানের অন্যতম সদস্য মোঃ তরিকুল ইসলাম, নাজমুল বিশ্বাস, তারেক আহমেদ, মাজেদ মোল্লাসহ অন্যরা।