BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

সাতক্ষীরার কালিগঞ্জে রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো আম জব্দ

খুলনা বিভাগ সাতক্ষীরা জেলা

প্রকাশঃ 2024-04-28 03:35:00 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 199 বার।


সাতক্ষীরার কালিগঞ্জে রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো আম জব্দ

- সাতক্ষীরা প্রতিনিধিঃ 

সাতক্ষীরার কালিগঞ্জে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো ৪’’শ কেজি আম জব্দের পর জনসম্মুখে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজাহার আলী শনিবার দপুরে উপজেলার কৃষ্ণনগর গ্রামে আজিজুল ইসলামের গোডাউনে এ অভিযান পরিচালনা করেন। 

আজাহার আলী জানান, উপজেলার কৃষ্ণনগর এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী অপরিপক্ব আমে বিষাক্ত রাসায়নিক দ্রব্য মিশিয়ে তা পাকিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দীনকে সাথে নিয়ে সেখানে অভিযান চালানো হয়। এসময় কৃষ্ণনগর বাজার এলাকার ব্যবসায়ী আজিজুল ইসলামের গোডাউনে অভিযান চালানো হয়। একপর্যায়ে সেখান থেকে বিষাক্ত রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো ৪’’শ কেজি অপরিপক্ব আম জব্দ করা হয়। তবে অভিযানের আগেই পালিয়ে যান অসাধু ব্যবসায়ী আজিজুল ইসলাম। পরে কেমিক্যাল মিশিয়ে পাকানো আমগুলো গাড়ির চাকায় পিষ্ট করে বিনষ্ট করা হয়।’’


আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন