BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

ময়মনসিংহে বাস- সিএনজি মুখোমুখি সংঘর্ষ সংঘর্ষে দম্পতি নিহত

ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ জেলা

প্রকাশঃ 2024-04-28 03:37:38 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 157 বার।


ময়মনসিংহে বাস- সিএনজি মুখোমুখি সংঘর্ষ সংঘর্ষে দম্পতি  নিহত

-নিজস্ব প্রতিবেদক  । 

 ময়মনসিংহ সদরের আলালপুর নামক  স্থানে শনিনার  ( ২৭ এপ্রিল ) সকাল ১১ টার দিকে একটি যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দম্পতি নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন হালুয়াঘাট উপজেলার কমল চৌহান (৬৫) ও তার স্ত্রী রত্না চৌহান  (৫৫ ) । 

হতাহতের বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুদ্দিন জানান, বেলা ১১টার সময় ময়মনসিংহ সদরের আলালপুরে ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার ২ যাত্রী মারা যান এবং আহত হন আরও তিন জন।

তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক বাসচালক পালিয়ে গেছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন