নড়াইলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
খুলনা বিভাগ
নড়াইল জেলা
প্রকাশঃ 2024-04-28 19:30:27 |
শেয়ার করুনঃ Facebook |
Twitter |
Whatsapp |
Linkedin ।
দেখা হয়েছে 196 বার।
-নড়াইল প্রতিনিধি :
নড়াইলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত বিলুপ্তপ্রায় দেশীয় সংস্কৃতিকে তুলে ধরে ভিন্ন আঙ্গিকে লোকজ ধারায় নানামুখী উৎসব ও আয়োজনের মাধ্যমে বর্ণীলভাবে নড়াইলে উদযাপিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৪। দিবসটি পালন উপলক্ষে নড়াইল আদালত ও এর সংলগ্ন এলাকা সেজেছিল বিলুপ্তপ্রায় গ্রামীণ ঐতিহ্য ও লোকজ সাজে।
রবিবার (২৮ এপ্রিল) সকালে নড়াইল জেলা জজ আদালত প্রাঙ্গণে শান্তির প্রতীক শ্বেতশুভ্র পায়রা ও লিগ্যাল এইডের শ্লোগান সম্বলিত ফেস্টুন উড়িয়ে জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধন করেন নড়াইলের সিনিয়র জেলা ও দায়রা জজ আলমাচ হোসেন মৃধা। উদ্বোধনের পর নড়াইলের সিনিয়র জেলা ও দায়রা জজ আলমাচ হোসেন মৃধার নেতৃত্বে লোকজ আমেজের একটি দৃষ্টিনন্দন র্যালী শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে উপস্থিত হয়। সেখানে শত শত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন এর মাধ্যমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর সূচনা করা হয়। এখানে সিনিয়র জেলা ও দায়রা জজ আলমাচ হোসেন মৃধার সভাপতিতেদ্ব অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ প্রনয় কুমার দাস, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কবির উদ্দিন প্রামানিক, জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আকরাম হোসেন ও জনাব সাইফুল আলম, পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান, সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট উত্তম কুমার ঘোষ প্রমুখ। এ সকল অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নড়াইলের জিপি অ্যাডভোকেট অচিন কুমার চক্রবর্তী, পিপি অ্যাডভোকেট এমদাদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, নড়াইল জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দ, এসএম সুলতান চারূ ও কারুকলা ফাউন্ডেশন, নড়াইল এর চেয়ারম্যান শেখ হানিফ, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিককবৃন্দ, নড়াইল বিচার বিভাগের কর্মকর্তা ও কর্মচারী, আইনজীবী সহকারি, জেলা লিগ্যাল এইড অফিসের সুবিধাভোগী ক্লায়েন্ট ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।