BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

সাতক্ষীরায় ঘরে-বাইরে তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, সর্বোচ্চ তাপমাত্রা ৪১.১ ডিগ্রি সেলসিয়াস

খুলনা বিভাগ সাতক্ষীরা জেলা

প্রকাশঃ 2024-04-28 19:31:41 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 176 বার।


সাতক্ষীরায় ঘরে-বাইরে তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, সর্বোচ্চ তাপমাত্রা ৪১.১ ডিগ্রি সেলসিয়াস

- সাতক্ষীরা প্রতিনিধি: 

সাতক্ষীরার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ। ঘরে-বাইরে কোথাও মিলছে না স্বস্তি। জনজীবনে হাঁসফাঁস অবস্থা বিরাজ করছে। প্রচন্ড এই গরমে কাজ করতে না পেরে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ গুলো। আজ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১.১ ডিগ্রি সেলসিয়াস। গরমে পুড়ছে সড়কে চালাচলরত পথচারীদের চোখমুখ। তীব্র দাবদাহে বিশেষ কাজ ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেনা। দুপুরের আগেই শহর ফাঁকা হয়ে যাচ্ছে। গরম নিবারণে বেশীরভাগ শ্রমজীবি ও খেটে খাওয়া মানুষ গুলো আশ্রয় নিচ্ছেন গাছ তলায়। পিপাসা নিবারনে জন্য শহরের বিভিন্ন ডাব, আখের রস ও শরবেতর দোকান গুলোতে ভিড় লক্ষনীয়। কেউ কেউ আবার গরম থেকে রক্ষা পেতে দীর্ঘক্ষন ধরে পৌরদীঘিসহ শহরতলীর বিভিন্ন পুকুরে গোসল করছেন। অত্যাধিক এই গরমে ক্ষতি হচ্ছে ফসলি জমি ও মৎস্য ঘেরের। তবে, এই তীব্র গরমে পানিশূন্যতা ও হিটস্ট্রোক থেকে রক্ষা পেতে প্রচুর পরিমান বিশুদ্ধ পানি পানের পাশাপাশি একটানা কাজ না করে বিশ্রাম নিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন চিকিৎসরা। 

সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, আজ বিকাল ৩ টায় সাতক্ষীরার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১.১ ডিগ্রি সেলসিয়াস। আর বাতাসের আদ্রতা শতকরা ২১ ভাগ। আগামী আরো কয়েকদিন এমন তাপামাত্রা অব্যাহত থাকবে বলে আরো জানান এই আবহাওয়া কর্মকর্তা।


আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন