BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

মাইজপাড়া ইউপির চেয়ারম্যান নির্বাচিত হলেন প্রয়াত চেয়ারম্যানের স্ত্রী সফুরা খাতুন

খুলনা বিভাগ নড়াইল জেলা

প্রকাশঃ 2024-04-28 19:32:31 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 167 বার।


মাইজপাড়া ইউপির চেয়ারম্যান নির্বাচিত হলেন প্রয়াত চেয়ারম্যানের স্ত্রী সফুরা খাতুন

-নড়াইল প্রতিনিধি :

 নড়াইলের সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে সফুরা খাতুন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তিনি আনারস প্রতীক নিয়ে ৫ হাজার ২২ ভোট পেয়ে নির্বাচিত হন।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী  জিল্লুর রহমান মোল্যা টেবিল ফ্যান প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৭শ ৮০ ভোট। 

নির্বাচনে রিটার্নিংকর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা শামীম আহমদকে এ তথ্য নিশ্চিত করেছেন।

চলতি বছরের ৫ ফেব্রুয়ারি ইউনিয়নটির চেয়ারম্যান জসিম মোল্যার অকাল মৃত্যুতে পদটি শূন্য হয়। নব -নির্বাচিত চেয়ারম্যান সফুরা খাতুন প্রয়াত চেয়ারম্যান জসিম মোল্যার স্ত্রী।

রোববার (২৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে  ফলাফল ঘোষণা করা হয়। ইউনিয়নের ৯ ওয়ার্ডের ৯টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়।

ইউনিয়নটিতে মোট ভোটার ১৯৭৬৯ জন, পুরুষ ভোটার ৯৯২৪ ও মহিলা ভোটার ৯৮৪৫ জন। এর মধ্যে ১১ হাজার ২ শ ৭১ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে বাতিল হয় ১শ ১ ভোট । ভোট প্রদানের হার ৫৭ দশমিক ০১ শতাংশ।

এ নির্বাচনে প্রয়াত চেয়ারম্যানের স্ত্রী সফুরা খাতুন সহ মোট ছয়জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সফুরা খাতুন (আনারস), জিল্লুর রহমান মোল্যা (টেবিল ফ্যান), শহিদুর রহমান ফরাজী (চশমা), সাফায়েত কবির (মোটরসাইকেল), মুকুল শরীফ (ঘোড়া) ও জিল্লুর রহমান (অটোরিকশা) প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। 

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন