BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

উপজেলা নির্বাচনে দায়িত্ব পালনে আনসার ও ভিডিপি সদস্য বাছাই কার্যক্রম অনুষ্ঠিত

খুলনা বিভাগ যশোর জেলা

প্রকাশঃ 2024-04-29 19:49:15 | সর্বশেষ আপডেটঃ 2026-10-28 11:17:57

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 327 বার।


উপজেলা নির্বাচনে দায়িত্ব পালনে আনসার ও ভিডিপি সদস্য বাছাই কার্যক্রম অনুষ্ঠিত

-বিশেষ প্রতিনিধি:

মণিরামপুরে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষার জন্য পিসি/এপিসি আনসার ও ভিডিপি সদস্য বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলার আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার ভোজগাতী, ঢাকুরিয়া, হরিদাসকাটি, মণিরামপুর সদর, মশ্বিমনগর, চালুয়াহাটি, শ্যামকুড়, খানপুর, দূর্বাডাঙ্গা, কুলটিয়া, নেহালপুর, মনোহরপুর ও পৌরসভার আনসার ও ভিডিপি ১৯"শ ৪৩ জনের মধ্যে ১৫"শ ৬০জন সদস্য বাছাই করা হয়েছে। বাছাই কালে প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট সনজয় কুমার সাহা। তিনি বলেন, প্রাথমিকভাবে কাগজপত্রগুলো যাচাই-বাছাই করছি। উপজেলা নির্বাচনকালীন সময়ে যে লোকগুলোকে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ রক্ষার জন্য দায়িত্ব প্রদান করবো তাদেরকে অবশ্যই সুস্থ ও সুঠাম দেহের অধিকারী হতে হবে এবং আনসার ভিডিপির সনদ থাকতে হবে। নির্বাচনী মাঠে যাতে আইন শৃঙ্খলার অবনতি না হয় এজন্য তারা সরকারী নির্দেশনা অনুযায়ী সুশৃঙ্খল ভাবে কাজ করবে।


এসময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা অনন্ত কুমার ঘোষ, আনসার ও ভিডিপি কর্মকর্তা সদস্য সচিব জেসমিন সুলতানা, আনসার ও ভিডিপি প্রশিক্ষক ফারুক হোসেন, প্রশিক্ষক শেখ ফাতেমা সিনহাসহ সকল ইউনিয়নের দলপতি ও দলনেত্রী।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন