BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

মাগুরায় ভোট গ্রহন কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

খুলনা বিভাগ মাগুরা জেলা

প্রকাশঃ 2024-04-29 20:12:49 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 178 বার।


মাগুরায় ভোট গ্রহন কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ সাইফুল্লাহ ; মাগুরায় ভোট গ্রহন কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
 ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ এর আওতায় তফশিল অনুযায়ী ৮মে মাগুরা সদর ও শ্রীপুর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচন অবাধ সুষ্ট, সুন্দর ও শান্তিপূর্ণভাবে পরিচালনার লক্ষে মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ গতকাল   দুপুরে ভোটগ্রহন কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা করেছেন। শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত  মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন 
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মমতাজ মহল। 
বিশেষ অতিথি ছিলেন মাগুরার পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা পিপিএম(বার), মাগুরা জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মাসুদুর রহমান, শ্রীপুর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রির্টানিং অফিসার মোহাম্মদ জাকারিয়া, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ তাসমীম আলম ও মাগুরা সদর নির্বাচন অফিসার শরিফুল ইসলাম।
শ্রীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম এর সঞ্চালনায় মতবিনিময় সভায় উপজেলার ৫৭টি ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও দু"শতাধিক সহকারি প্রিজাইডিং অফিসার উপস্থিত ছিলেন বলে জানা গেছে ।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন