BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

মাগুরায় সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

খুলনা বিভাগ মাগুরা জেলা

প্রকাশঃ 2024-04-30 19:41:25 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 190 বার।


মাগুরায় সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

মােঃ সাইফুল্লাহ ; মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার দুপুরে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 
শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে এ পেনশন স্কিমের উদ্বোধন করেন মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। 
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মমতাজ মহলের সভাপতিত্বে  অনুষ্ঠানে অন্যদের বক্তব্য রাখেন শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নির্মল কুমার সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল গণি, সব্দালপুর ইউপি চেয়ারম্যান মোছাঃ পান্না বেগম, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ঝন্টু, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুলসহ অন্যরা।    
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ওয়াসিম আকরামের সঞ্চালনায় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মমতাজ মহল। 
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ, চেয়ারম্যানবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, ইউপি সদস্য ও উদ্যোক্তাগণ সুধীমহলের প্রতিনিধিগণসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ  উপস্থিত ছিলেন। 
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বলেন, সরকারের সর্বজনীন পেনশন স্কিম বাংলাদেশের সব নাগরিকের টেকসই ভবিষ্যৎ, আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় ইচ্ছা ও তার দূরর্দশী নেতৃত্বের বহিঃপ্রকাশ ঘটেছে। সকলে স্বতঃস্ফূর্তভাবে এ কার্যক্রমের যুক্ত করার জন তিনি জনপ্রতিনিধিসহ উপস্থিত সকলের প্রতি আহবান জানান।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন