BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

নড়াইলে উন্নত জাতের ব্রি-১০২ ধানকর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত

খুলনা বিভাগ নড়াইল জেলা

প্রকাশঃ 2024-04-30 19:50:27 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 173 বার।


নড়াইলে উন্নত জাতের ব্রি-১০২ ধানকর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত

-নড়াইল প্রতিনিধিঃ

নড়াইল সদরের গোবরা এলাকায় উন্নত জাতের ব্রি ধান-১০২ কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ২০ এপ্রিল মঙ্গলবার বেলা ১১টায় গোবরা গ্রামে মাঠ দিবসের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক আশেক পারভেজ।

ফিড দ্যা ফিউচার বাংলাদেশ ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এক্টিভিটি (সিএসএ) প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত মাঠ দিবসে আরো উপস্থিত ছিলেন-বাস্তবায়নকারী প্রতিষ্ঠান আন্তর্জাতিক সার উন্নয়ন সংস্থার (আইএফডিসির) ফিল্ড সুপারভাইজার শরিফুল আলম মনি, কমিউনিটি অফিসার ফারজানা সুলতানা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রিপন গাইন, কৃষক বাদশা মোল্যাসহ এলাকার কৃষক-কৃষাণীরা। 

আইএফডিসির ফিল্ড সুপারভাইজার শরিফুল আলম মনি বলেন, ব্রি-১০২ জাতের ফলন যেমন বেশি, তেমনি রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন। এই জাতের ধান জিংক সমৃদ্ধ। ডায়রিয়া প্রতিরোধসহ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। নারীদের ঋতু¯্রাবজনিত শারীরিক ঘাটতি দুর করে। ব্রি-১০২ জাতের ধানে ইউরিয়া সারের ব্যবহার একেবারেই কম। যেখানে আমরা তিন কেজি সার ব্যবহার করেছি, সেক্ষেত্রে কৃষক ব্যবহার করেছেন ছয় কেজি ইউরিয়া সার। একই জমিতে উন্নত জাতের ব্রি-১০২ ধান এবং কৃষকের রড মিনিকেট জাত লাগিয়ে ফলনের পার্থক্যও বোঝানো হয়েছে। এক্ষেত্রে ব্রি-১০২ জাতের ধানে হেক্টরপ্রতি সাড়ে নয় টন ফলন হচ্ছে। আর কৃষকদের লাগানো জাতে সাড়ে সাত টনের বেশি ফলন হয় না। মাঠ দিবসের মাধ্যমে ব্রি-১০২ জাতের ধান এবং কৃষকদের ইচ্ছেমতো লাগানো জাতের পার্থক্য বোঝানো হয়েছে। এক্ষেত্রে উন্নত জাতের ব্রি-১০২ ধানের মাধ্যমে কৃষক যথেষ্ট উপকৃত হয়েছেন। এলাকার কৃষকরাও আমাদের এমনটি জানিয়েছেন। আমাদের এই কাজে সহযোগিতা করছে- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের কর্মকর্তারা।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন