BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

মাগুরায় উপজেলা নির্বাচন বর্জনে বিএনপির বিশেষ সভা অনুষ্ঠিত

খুলনা বিভাগ মাগুরা জেলা

প্রকাশঃ 2024-05-03 04:58:02 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 221 বার।


মাগুরায় উপজেলা নির্বাচন বর্জনে বিএনপির বিশেষ সভা অনুষ্ঠিত

-মোঃ সাইফুল্লাহ ;
মাগুরার শ্রীপুরে উপজেলা পরিষদ নির্বাচন বর্জনে বিএনপির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা বিএনপির আয়োজনে সদর উপজেলার রেজাউল মুন্সি বাড়ির সামনে এ সভা অনুষ্ঠিত হয়। 

মাগুরা জেলা বিএনপির আহবায়ক আলী আহম্মেদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের জাতীয় নির্বাহি কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু।

উপজেলা বিএনপির সদস্য সচিব মুন্সি রেজাউল করীম এর সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মোঃ আখতার হোসেন, সদস্য মোঃ মনোয়ার হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও  শ্রীপুর উপজেলা পরিষদের  সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্জ খোন্দকার আব্বাস উদ্দীন, সাবেক সাংগঠনিক সম্পাদক খোন্দকার খলিলুর রহমান, মোল্যা খলিলুর রহমান,  মোঃ ইদ্রিস আলীসহ জেলা ও উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। 

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন