BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

মাগুরায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্য সংঘর্ষ-মোটর সাইকেল ভাংচুর! আহত-১০ আটক -৪

খুলনা বিভাগ মাগুরা জেলা

প্রকাশঃ 2024-05-03 05:19:13 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 186 বার।


মাগুরায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্য সংঘর্ষ-মোটর সাইকেল ভাংচুর! আহত-১০ আটক -৪

-মােঃ সাইফুল্লাহ ;
মাগুরার শ্রীপুর উপজেলার নবগ্রাম বাজারে বুধবার রাতে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ,  ১০-১২ টি মোটর সাইকেল ও নির্বাচনী অফিস ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।  
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ৯ টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের নবগ্রাম বাজারে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাসিম বিল্লাহ সংগ্রাম ও শরীয়তউল্লাহ হোসেন মিয়া রাজনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনার সময় রাজন গ্রুপের লোকজন নবগ্রাম বাজারে খেলাফত বিশ্বাসে দোকানের সামনে মোটরসাইকেল মার্কার একটি অফিস উদ্বোধন করেন। কিছুক্ষণ পরে সংগ্রাম গ্রুপের লোকজন মোটরসাইকেল বহর নিয়ে মোটর সাইকেলের অফিসের সামনে এসে বিভিন্ন ধরনের উস্কানীমূলক মন্তব্য করেন। তখন উভয় পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হলে সংগ্রাম তথা আব্দুল হালিম চেয়ারম্যান গ্রুপের লোকজন রাজন মিয়ার মটরসাইকেল মার্কার অফিস ভাংচুর করে। পরবর্তীতে রাজন গ্রুপের লোকজন একত্রিত হয়ে সংগ্রাম তথা হালিম চেয়ারম্যানের লোকজনকে ঘিরে ফেললে পুলিশ উপস্থিত হওয়ার আগেই মারধরসহ ১০-১২টি মোটর সাইকেল ভাংচুর করে। উভয় পক্ষের লোকজনের মধ্যে মারামারির সময় ফিরুজ মণ্ডল (৪০), মুক্তার হোসেন (৩৮)সহ অন্তত ১০ জন আহত হয়। আহতদের  কয়েকজন বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (দ্বারিয়াপুর) চিকিৎসা নেওয়ার জন্য ভর্তি আছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় উভয় পক্ষের লোকজনের মধ্যে মারামারিসহ ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট হওয়ার সম্ভাবনা রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুজন (২৭), আনোয়ার (২৪), ছিদ্দিক (৫৬)ও সঞ্চয়কে (৩২) আটক করে। 
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের সর্টগানের গুলি লেগেছে।   
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ শেখ তাসমীম আলম জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সন্দেহজনকভাবে ৪ জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত আছে।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন