BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

ঈশ্বরগঞ্জে বিদ্যুতায়িত হয়ে একজন নিহত

ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ জেলা

প্রকাশঃ 2024-05-07 20:22:13 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 182 বার।


ঈশ্বরগঞ্জে  বিদ্যুতায়িত হয়ে একজন নিহত

-দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক । 

 ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ফ্যানের বাতাসে ধান ওড়ানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে সাজেদা খাতুন (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৪ মে) দুপুর ১টার দিকে উপজেলার ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের চর পূবাইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাজেদা খাতুন ওই গ্রামের মো. হুমায়ুন কবিরের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. আবু হানিফা হানিফ।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, চলমান বোরোধান মাড়াই করে বাড়ির উঠোনে বৈদ্যুতিক পাখার সাহায্যে ধান ওড়ানোর সময় হঠাৎ বিদ্যুতের তারে পা লেগে যায় সাজেদা খাতুনের। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, ‘ফ্যানের বাতাসে ধান ওড়ানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে তিনি নিহত হয়েছেন  । 

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন