শালিখায় গাঁজাসহ আটক- ৩
খুলনা বিভাগ
মাগুরা জেলা
প্রকাশঃ 2024-05-07 20:33:22 |
শেয়ার করুনঃ Facebook |
Twitter |
Whatsapp |
Linkedin ।
দেখা হয়েছে 186 বার।
-শালিখা(মাগুরা) প্রতিনিধি:
মাগুরার শালিখা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গাঁজা সহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে৷ আটককৃত আসামী উপজেলার বুনাগাতী ইউনিয়নের হাটবাড়ীয়া গ্রামের মুকুল বিশ্বাসের ছেলে রাজু বিশ্বাস(২২), একই গ্রামের অনার্থ বিশ্বাসের ছেলে অভি বিশ্বাস(২১), গৌরপদ বিশ্বাসের ছেলে সজিব বিশ্বাস(২০)৷
রোবববার রাতে হাটবাড়ীয়া গ্রামের বাবলু সরকারের চায়ের দোকানের সামনে থেকে ২০০ গ্রাম গাঁজা সহ তাদেরকে আটক করা হয়৷ শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীনের দিক নির্দেশনায় এএসআই লিটন হোসেনের নেতৃত্বে এসআই লিটন গাজী ও এএসআই মিলন হোসাইন আসামীকে গাঁজাসহ আটক করে ৷ এব্যাপারে শালিখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে৷