প্রকাশঃ 2024-05-07 20:34:56 |
শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।
দেখা হয়েছে 196 বার।
- সাতক্ষীরা ঃ সাতক্ষীরার বলাডাঙ্গায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই বরখাস্তকৃত পুলিশ সদস্য আজিবর রহমান নিহত হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৬ মে) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এর আগে গত শুক্রবার (৩ মে) রাত ৯টার দিকে সদর উপজেলার বলাডাঙ্গা ইউনিয়নের বলাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বরখাস্ত পুলিশ কনস্টেবল আজিবার রহমান (৪০) ওই গ্রামের মৃত শহর আলীর ছেলে। তিনি ২০২৩ সালে ঢাকার যাত্রাবাড়ী র্যাব ক্যাম্প থেকে বহিষ্কার হন।
নিহতের ভাই রুস্তম আলী জানান, তার বড় ভাই আফসার আলী ও ছোট ভাই আজিবর রহমান দুইজনে একসাথে গরুর মাংসের ব্যবসা করতো। গত ৩ মে শুক্রবার রাত ৯ টার দিকে তাদের ব্যবসার টাকা নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বড় ভাই আফসার আলী ঘর থেকে ধারালো ছুরি এনে আজিবর রহমানের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে মারাত্মক জখম করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি মারা যান।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার রাতের ঘটনায় নিহতের বড় ভাই আফসার আলীর নামে একটি মামলা হয়েছে। মামলাটি এখন হত্যা মামলা হিসেবে হিসাবে রেকর্ড করা হবে। তিনি আরো জানান, ঘাতক আফসার আলীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।
BD Travel Info Channel
BDCNEWS Channel
Raindrop Tours Channel
Chotushkone IPTV Channel
Raindrop eShop Channel
Soumya Bhowmik Channel