BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

নড়াইলে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

খুলনা বিভাগ নড়াইল জেলা

প্রকাশঃ 2024-05-07 20:39:39 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 175 বার।


নড়াইলে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

-নড়াইল প্রতিনিধিঃ 

নড়াইলে বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার(৭ মে) বিকালে নড়াইল সদর খাদ্যগুদামে কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক(ভারপ্রাপ্ত) লায়লা আফরোজ,চেম্বার সভাপতি হাসানুজ্জামান,কৃষি সম্প্রসারন বিভাগের অতিঃ উপপরিচালক মো.জাহিদুল ইসলাম জেলা আনসার সার্কেল এডজুটেন্ট মমতাজ খানম, সদর খাদ্য গুদাম কর্মকর্তা অভিষেক বিশ^াস প্রমুখ। এ মৌসুমে জেলায় মোট ৪হাজার ৯’শ ৬৫ মেট্রিকটন ধান এবং ৪ হাজার ৬’শ ৫৩ মেট্রিকটন চাল এবং ২’শ ৮৮ মেট্রিকটন গম সংগ্রহ করা হবে। সরকার নির্ধারিত মূল্যে প্রতিকেজি ধান ৩২ টাকা,চাল ৪৪ টাকা এবং গম ৩৪ টাকা দরে ক্রয় করবে খাদ্য বিভাগ। আগামী ৩১ আগষ্ট পর্যন্ত এই সংগ্রহ চলবে।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন