মাগুরা সদরে রানা ও শ্রীপুরে রাজন চেয়ারম্যান নির্বাচিত
খুলনা বিভাগ
মাগুরা জেলা
প্রকাশঃ 2024-05-09 19:28:21 |
শেয়ার করুনঃ Facebook |
Twitter |
Whatsapp |
Linkedin ।
দেখা হয়েছে 181 বার।
মােঃ সাইফুল্লাহ ; মাগুরার দু’টি উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। মাগুরা সদর উপজেলায় ৮৩ হাজার ৫৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রানা আমির ওসমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও বর্তমান সদর উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম পেয়েছেন ৫০ হাজার ৮৬৩ ভোট। শ্রীপুর উপজেলায় ৪৪ হাজার ৯৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শরিয়াতউল্লাহ হোসেন মিয়া রাজন। তার নিকটতম প্রতিদ্বন্দী শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম এম মোতাসিম বিল্লাহ সংগ্রাম ভোট পেয়েছেন ২৯ হাজার ২৮১।
উল্লেখ্য, মাগুরা সদরে ১২০টি ও শ্রীপুর উপজেলায় ৫৭টি কেন্দ্র ১২৪৪টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সদর উপজেলায় ৩ লাখ ২৩ হাজার ৫০৬ জন ও শ্রীপর উপজেলায় ১ লাখ ৪৯ হাজার ৬৫২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।