প্রকাশঃ 2024-05-09 19:30:55 |
শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।
দেখা হয়েছে 182 বার।
এস এম মহিদার রহমান, সাতক্ষীরা ঃ আমের গুনগত মান বজায় রেখে নিরাপদে আম বাজারজাত করতে সাতক্ষীরা জেলা প্রশাসনের বেঁধে দেওয়া নির্ধারিত সময় অনুযায়ী জেলায় আম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।
জেলা প্রশাসন ও কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে (৯মে) বৃহস্পতিবার সকালে সদর উপজেলা কুখরালীর আম চাষী মোকছেদ মোড়লের আম বাগানে উক্ত আম সংগ্রহের উদ্বোধন করেন, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমদে।
এসময় সেখানে উপস্থিত ছিলেন, জেলা কৃষিসম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক ইকবল আহমেদ, সদর উপজেলা কৃষি অফিসার মনির হোসেনে, সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, উপ-সহকারী কৃষি অফিসার ইয়াসির আরাফাতসহ অন্যান্যরা।
অনুষ্ঠান থেকে জানানো হয়, সাতক্ষীরার আমের কদর রয়েছে দেশ-বিদেশে। তাই গুণগত মানের এই আম সংগ্রহের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বেধে দেয়া হয়েছে নির্ধারিত সময়। আম সংগ্রহ ও বাজার জাতকরণ ক্যালেন্ডার অনুযায়ী এক সপ্তাহ এগিয়ে ৯মে গোপালভোগ, বোম্বাই, গোপালখাস ও বৈশাখীসহ স্থানীয় জাতের আম। ১১ মে গোবিন্দভোগ, ২২মে হিমসাগর, ২৯ মে ন্যাংড়া আম, ১০ জুন আম রুপালি আম সংগ্রহের তারিখ নির্ধারণ করা হয়েছে।
বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।
BD Travel Info Channel
BDCNEWS Channel
Raindrop Tours Channel
Chotushkone IPTV Channel
Raindrop eShop Channel
Soumya Bhowmik Channel