BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

মাগুরায় দু"গ্রুপের সংঘর্ষে আহত-২০ আটক- ৪ বাড়িঘর ভাংচুর,এলাকায় চরম উত্তেজনা!

খুলনা বিভাগ মাগুরা জেলা

প্রকাশঃ 2024-05-10 18:48:29 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 281 বার।


মাগুরায় দু"গ্রুপের সংঘর্ষে আহত-২০ আটক- ৪ বাড়িঘর ভাংচুর,এলাকায় চরম উত্তেজনা!

-মােঃ সাইফুল্লাহ ;
মাগুরা শ্রীপুরের ছাবিনগর প্রাথমিক বিদ্যালয়ের সামনে ১০ মে শুক্রবার দুপুরে বর্তমান ইউপি চেয়ারম্যান এবং পরাজিত চেয়ারম্যান প্রার্থী ইউসুফ গ্রুপের লোকজনের মধ্যে ব্যাপক সংঘর্ষে অন্তত ২০ জন আহত ও বাড়িঘর ভাংচুর হয়েছে। ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।  এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে!
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে হালিম চেয়ারম্যান গ্রুপের মজলুর ছেলে আলমগীর (৪৫) মাঠে কাজ করতে গেলে  ইউসুফ গ্রুপের ছবিনগর গ্রামের সাত্তার বিশ্বাসের ছেলে মোঃ হারুন (৪৫) বলে যে- আগে মাঠ থেকে আমার পানি তোলার মেশিন তোরা নিয়ে গিয়েছিলে এবার এগুলো ফেরত দিতে হবে। এখন আমরা উপজেলা নির্বাচনে পাস করেছি। তখন উভয়ের মধ্যে তর্ক-বিতর্ক হয়। পরবর্তীতে আলমগীরের ছেলে রিফাত (২২) লোকজন নিয়ে হারুন বিশ্বাসের বাড়িতে হামলা করেন। তখন ইউসুফ গ্রুপের হান্নান মেম্বারের নেতৃত্বে হালিম চেয়ারম্যান গ্রুপের লোকজনের বাড়ি ভাংচুর করতে গেলে হালিম চেয়ারম্যান গ্রুপের লোকজন তা প্রতিহত করার জন্য আক্রমণ করেন। তখন উভয় পক্ষের  মধ্যে ধাওয়া পালটা ধাওয়া এবং ইট পাটকেলের আঘাতে  আহত জাহিদ (৪০), এরশাদ (৩৫), জানু (৩৫), আবেদ আলী (৮০) নাছির (৫০), জিল্লু (৪০), মাহাবুল (৫০), আনোয়ার (৫৫), অনিক (২২), ঠান্ডু (৩৫) রুকুনুজ্জামান (৪০), আশরাফ (৪০), জাহাঙ্গীর (৪০), দেলবার মন্ডল (৫০), সিরাজসহ (৫০) অন্তত ২০ জন আহত হয়। আহতদের  বর্তমানে চিকিৎসার জন্য মাগুরা সদর হাসপাতালে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দারিয়াপুর নেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে যে কোন সময় উভয় পক্ষের লোকজনের মধ্যে মারামারিসহ ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট হওয়ার সম্ভাবনা রয়েছে। 
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে সোহাগ মন্ডল (২৫), আতর আলী (৬২), মোমিন (৬০), আবেদ আলীকে (৬৫) গ্রেফতার করেছে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত আছে। 

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন