প্রকাশঃ 2024-05-10 18:50:01 |
শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।
দেখা হয়েছে 353 বার।
-নড়াইল প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া উপজেলার নওয়াগ্রাম,শালনগর,কাশিপুর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে। শুক্রবার (১০মে) সরজমিন ওই এলাকায় গিয়ে জানা যায়, বৃহস্পতিবার ( ৯ মে) বিকেলে লোহাগড়া উপজেলার বেশ কিছু এলাকায় দীর্ঘ সময় ধরে ঝড় হয়েছে। ঝড়ে বেশি ক্ষতি হয়েছে কাশিপুর ইউনিয়নের কাশিপুর, গন্ডব, বাহিরপাড়া ও চালিঘাট গ্রামে। ঘুর্নিঝড়ে ব্যাপক ঘরবাড়ি,গাছ ভেঙ্গে তছনছ হয়ে যায়। অনেক জায়গায় রাস্তার উপর গাছ পড়ে যান চলাচল ও জনসাধারনের স্বাভাবিক চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে। বিদ্যুতের তার ছিড়ে গতকাল থেকে ওই এলাকা বিদ্যুৎ বিহীন অবস্থায় রয়েছে। কাশিপুর ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন, ঘুর্নিঝড়ে এ ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম ক্ষতিগ্রস্থ হয়েছে। মানুষের ঘরবাড়ি ভেঙ্গে এবং গাছপালা ভেঙ্গে চরম ক্ষতি হয়েছে। পাকা ধান ও সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। বিদ্যুতের খুটি হেলে পড়েছে ও তার ছিড়ে গেছে। ব্যাপক এলাকা বিদ্যুত বিহীন অবস্থায় রয়েছে।
বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।
BD Travel Info Channel
BDCNEWS Channel
Raindrop Tours Channel
Chotushkone IPTV Channel
Raindrop eShop Channel
Soumya Bhowmik Channel