BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

উপজেলা নির্বাচনে প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ জেলা বিএনপির

খুলনা বিভাগ যশোর জেলা

প্রকাশঃ 2024-05-12 11:26:17 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 263 বার।


উপজেলা নির্বাচনে প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ জেলা বিএনপির

-নিজস্ব প্রতিনিধিঃ

ইকবাল বার বার নির্বাচনী কর্মকান্ডে লিপ্ত হয়েছেন। বিষয়ে জানতে মণিরামপুর বিএনপির আহবায়ক এ্যাড. শহীদ ইকবাল এর সাথে সেল ফোনে বার বার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। পরে শহীদ ইকবালের ভাই নিস্তার ফারুক বলেন, চিকিৎসার জন্য তার ভাই উপজেলা নির্বাচনের পরের দিনই ভারতে গেছেন।

তিনি এসব অভিযোগের বিষয়ে বলেন, এসবই প্রপাগান্ডা। তাদের রাজনৈতিক প্রতিপক্ষরা এসব কুৎসা রটনা করছে। তার ভাই এবং তিনি কখনো দলীয় কোন সিদ্ধান্তের বাইরে গিয়ে কোন কাজ করেননি। দল যেহেতু এই সরকারের অধিনে যে কোন নির্বাচন ও নির্বাচনী কার্যক্রম এবং ভোট বর্জনের ঘোষনা দিয়েছে। সেহেতু তারা কখনো কোন নির্বাচনে কারোর পক্ষেই মাঠে কাজ করেননি। গত উপজেলা নির্বাচনেও তারা ভোট বর্জনের সব রকমের কর্মসূচী মাঠ পর্যায়ে বাস্তবায়নের চেষ্টা করেছেন এবং শতভাগ সফলও হয়েছেন। কারন গত সংসদ নির্বাচনের চেয়ে উপজেলা নির্বাচনে প্রায় ৫০ হাজার ভোট কম কাষ্ট হয়েছে। এটা বিএনপির ভোট বর্জনের ফসল বলেই তিনি মনে করেন।

তিনি বলেন, তার ভাই শহীদ ইকবাল চিকিৎসার জন্য ভারতে রয়েছেন। তিনি দেশে ফিরলে এসব প্রপাগান্ডার বিরুদ্ধে আইনানুগ ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে।

এ্যাড. শহীদ ইকবালের প্রকাশ্যে গত উপজেলা নির্বাচনে একজন প্রার্থীর পক্ষে কাজ করার বিষয়ে ওঠা অভিযোগের বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, এ্যাড. শহীদ ইকবালের বিরুদ্ধে এখনো কোন অভিযোগ আমরা পাইনি। আর দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির কোন নেতাকর্মীরই কারোর পক্ষে নির্বাচনী কর্মকান্ডে অংশ গ্রহণ করার সুযোগ নেই। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তদন্ত করে যদি অভিযোগ সত্য প্রমানিত হয় তবে অবশ্যই অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন