মাগুরায় নানা আয়োজনে বিশ্ব "মা" দিবস পালিত
খুলনা বিভাগ
মাগুরা জেলা
প্রকাশঃ 2024-05-12 13:32:41 |
শেয়ার করুনঃ Facebook |
Twitter |
Whatsapp |
Linkedin ।
দেখা হয়েছে 159 বার।
মাগুরায় নানা আয়োজনে বিশ্ব "মা" দিবস পালিত
মোঃ সাইফুল্লাহ ; "শেখ হাসিনার বারতা- নারী পুরুষ সমতা" এই শ্লোগান নিয়ে মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে বিশ্ব "মা" দিবস ২০২৪ পালিত হয়েছে। ১২মে রবিবার সকালে শ্রীপুর উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা কর্মকর্তার কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্নাঢ্য র্্যালী বের হয়ে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ মহল এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মণ্ডল এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল গনি, মৎস্য কর্মকর্তা মীর লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ঝন্টু, শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু, শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার অধিকারী, শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তানজিরা ইসলাম হেমা, জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষনার্থী বৃষ্টি খাতুনসহ অন্যরা।