BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

বেনাপোলের পুটখালী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

খুলনা বিভাগ যশোর জেলা

প্রকাশঃ 2024-05-13 12:13:03 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 207 বার।


বেনাপোলের পুটখালী সীমান্তে বিএসএফের গুলিতে  বাংলাদেশি যুবক আহত

-বেনাপোল প্রতিনিধিঃ 
যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তে  বিএসএফের গুলিতে আমজাদ আলী (৩৫) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। আহত আমজাদ বেনাপোল পোর্ট থানার কৃষ্ণপুর গ্রামের সুকচাঁদ আলীর ছেলে।

সোমবার (১৩ মে) ভোরের দিকে বিএসএফের গুলিবিদ্ধ হয়। আহত যুবক বতর্মানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় পুটখালী ইউপি চেয়ারম্যান আব্দুল গফফার জানান  স্থানীয়দের মাধ্যমে জানতে পারি পুটখালী সীমান্তে ভারতীয় বিএসএফ শর্ট গানের গুলিতে আমজেদ আলী তার বাম পায়ের উরুতে গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে সে বাড়ি আসলে বাড়ির লোকজন তাকে রাত তিনটার সময় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এ ব্যাপারে পুটখালী বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার মাহবুব এর সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, এরকম কোন সংবাদ আমার জানা নেই বা পরিবারের পক্ষ থেকে আমাকে জানানো হয়নি।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন