BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

শার্শায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী সোহরাবের গনসংযোগ

খুলনা বিভাগ যশোর জেলা

প্রকাশঃ 2024-05-13 17:36:59 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 166 বার।


শার্শায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী সোহরাবের গনসংযোগ

-বেনাপোল প্রতিনিধিঃ
শার্শা উপজেলা পরিষদ নির্বাচনে গনসংযোগ করেছেন চেয়ারম্যান প্রার্থী সোহরাব হোসেন। সোমবার দোয়াত কলম প্রতীক প্রার্থী  তার অনুসারি ভাইচ চেয়ারম্যান  প্রার্থী  রহিম সরদার ও মহিলা ভাইচ চেয়ারম্যান প্রার্থী সালমা আলম এর পক্ষেও নির্বাচনী পথসভায় নিজামপুর  ইউনিয়ন এর ৭ টি পথ সভায় ভোট প্রার্থনা করেন।

স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এর সমর্থন এবং আওয়ামীলীগের মনোনিত প্রার্থী হিসাবেও তারা দাবি করে ভোট চান পথসভায়। বক্তারা বলেন আগামি ২১ তারিখে ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে আমরা এই তিনজন প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করে এমপি শেখ আফিল উদ্দিন এর হাতকে শক্তিশালী করব।  এছাড়া আগামিতে আর আওয়ামীলীগের মধ্যে শার্শায় কোন ভাগাভাগি হবে না। শার্শায় হবে আওয়ামীলীগের একটি অনুসারি। আমরা আর আওয়ামীলীগকে বিভক্ত না করে মিলে মিশে রাজনীতি করব।

স্থানীয় আমজাদ হোসেন বলেন, এবারের নির্বাচন সুষ্ঠু হলে অত্যান্ত প্রতিদ্বন্দিতার সাথে জয়ী হতে হবে। তিনি বলেন, কার জনসমর্থন বেশী আসলে বলা মুশকিল। কারন ভোটারদের মধ্যে রয়েছে চাপা ক্ষোভ। তারা দীর্ঘদিন ধরে মাঠে ভোট দিতে না পেরে এবার তারা আশা করছে ভোটের মাঠে উঠে নিরব বিপ্লব ঘটাবে। তিনি আরো বলেন, আজ যে নির্বাচনী পথসভা হচ্ছে সেখানে ওই গাড়ির বহরের লোক ছাড়া স্থানীয় ভোটারদের খুব একটা দেখা যাচ্ছে না। তবে প্রচন্ড গরমে এবং এই সময় কাজ থাকাতে হয়ত কেউ পথ সভায় উপস্থিত হচ্ছে না।

এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলার বর্তমান ভাইচ চেয়ারম্যান মেহেদী হাসান, কলস প্রতীকের মহিলা ভাইচ চেয়ারম্যান প্রার্থী সালমা আলম, বেনাপোল পৌর আওয়ামীলীগ নেতা মাহতাব উদ্দিন, সাবেক নিজামপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আওয়ামী নেতা আশরাফুল আলম বাটুল প্রমুখ।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন