BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

বগুড়ায় নানা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাজশাহী বিভাগ বগুড়া জেলা

প্রকাশঃ 2024-05-13 18:04:14 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 178 বার।


বগুড়ায় নানা বাড়ি বেড়াতে এসে  পানিতে ডুবে শিশুর মৃত্যু

-সঞ্জু রায়, বগুড়া:
বগুড়ার শাজাহানপুরে নানা বাড়িতে বেড়াতে এসে ডোবার পানিতে ডুবে নাবিয়া আক্তার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর ১টার দিকে উপজেলার খোট্টাপাড়া দক্ষিণপাড়া গ্রামে নানা পুটু মিয়ার বাড়ির পাশে থাকা ডোবার পানিতে ডুবে শিশুটি মারা যায়।
শিশুটি খরণা ইউনিয়নের দাড়িগাছা ফকিরপাড়া গ্রামের ট্রাক চালক নায়েব আলীর ৩ বছরের মেয়ে নাবিয়া আক্তার। 
নানা পুটু মিয়া জানান, ৮ বছর বয়সি এক নাতি এবং ৩ বছর বয়সি নাতনিকে নিয়ে তার মেয়ে গত শনিবার তার বাড়িতে বেড়াতে আসে। মেয়ে জামাই আন্তঃজেলা ট্রাক চালক হওয়ায় ট্রাক নিয়ে বাহিরে আছেন। সোমবার দুপুরে শিশু নাতনিকে বুকের দুধ খাইয়ে তার মা বাড়ির বাহিরে যান। কিছুক্ষণ পর বাড়িতে ফিরে শিশু কন্যাকে দেখতে না পেয়ে আশপাশে খুঁজতে থাকেন। একপর্যায়ে বাড়ির পাশে ডোবার পানিতে মেয়েকে ভাসতে দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে মৃত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন