BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

শালিখায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

খুলনা বিভাগ মাগুরা জেলা

প্রকাশঃ 2024-05-14 19:42:14 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 230 বার।


শালিখায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

-শালিখা(মাগুরা)প্রতিনিধিঃ 
মাগুরা শালিখায় পাচঁটি ওয়ারেন্ট ভুক্ত একজন পলাতক আসামিকে গ্রেফতার করেছে শালিখা থানা পুলিশ।সোমবার(১৩ মে)  পঞ্চগড় থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত  আসামি শালিখা উপজেলার শতখালী গ্রামের মৃত ইয়াকুব আলী মোল্ল্যার পুত্র মোঃশহিদুল ইসলাম( উপজেলার বুনাগাতী  এলাকার মেসাস-মাসুম ব্রিকস এর মালিক )

পুলিশ সুত্রে জানা যায় শালিখা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃনাছির উদ্দিন এর  নির্দেশনায় তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং সাইবার ক্রাইম মাগুরা এর সহায়তায় এসআই অনুপম রায় ও এএসআই সুব্রত কুমার দাস বিভিন্ন স্থানে অভিযান চালায় এবং শ্বাসরুদ্ধ কর অভিযান শেষে পঞ্চগড় জেলার সদর থানাধীন জালসি স্টেডিয়ামপাড়া থেকে দীর্ঘ দিন যাবত পালাতক থাকা পরোয়ানা ভুক্ত সাজাপ্রাপ্ত  আসামি মোঃশহিদুল ইসলামকে গ্রেপ্তার করেন।

এ বিষয়ে শালিখা  থানার ওসি তদন্ত মিলন কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ৩টি সাজা ও ২টি সাধারণ  গ্রেফতারী পরোয়ানাভুক্ত এক জন আসামী গ্রেফতার হয়েছে। আজ মঙ্গলবার  তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন