BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

শার্শার বাগআঁচড়ায় চেয়ারম্যান মার্কেট থেকে ৩টি হাতবোমা উদ্ধার

খুলনা বিভাগ যশোর জেলা

প্রকাশঃ 2024-05-14 19:56:54 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 218 বার।


শার্শার বাগআঁচড়ায় চেয়ারম্যান মার্কেট থেকে ৩টি হাতবোমা উদ্ধার

-বেনাপোল প্রতিনিধি:
শার্শার বাগআঁচড়া বাজারে বাবু চেয়ারম্যানের মার্কেটের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি হাতবোমা উদ্ধার হয়েছে।  মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে চেয়ারম্যান মার্কেটের ভিতরে টিউবওয়েলের পাশ থেকে এই বোমা তিনটি উদ্ধার করে বাঁগআচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা।

পুলিশ জানায়, স্থানীয় পথচারিরা মার্কেটের ভিতর দিয়ে যাওয়ার সময় একটি পলিথিনে মোড়ানো বোমা সাদৃশ্য বস্তু দেখে পুলিশকে খবর দেয়। পরে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্র থেকে পুলিশ এসে তিনটি হাতবোমা উদ্ধার করে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন , তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বোমাগুলো উদ্ধার করে নিস্ক্রিয়  করা হয়েছে। কারা এসব রাখতে পারে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন