BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

মাগুরায় যুক্তিহীন বিরোধিতা করার প্রতিবাদ ডিপ্লোমা প্রকৌশলীদের সংবাদ সম্মেলন

খুলনা বিভাগ মাগুরা জেলা

প্রকাশঃ 2024-05-16 12:29:18 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 190 বার।


মাগুরায় যুক্তিহীন বিরোধিতা করার প্রতিবাদ  ডিপ্লোমা প্রকৌশলীদের সংবাদ সম্মেলন

- মোঃ সাইফুল্লাহ ;  প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী ডিপ্লোমা প্রকৌশলীদের চার বছরের কোর্সকে বিএসসি সমমান দেয়ার যুক্তহীন বিরোধীতা করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মাগুরা জেলার ডিপ্লোমা প্রকৌশলীরা। 
 গতকাল দুপুরে শহরের ভায়না মোড়ে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মাগুরার কার্যালয়ে সংগঠনের জেলা সভাপতি ও পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোঃ রেজাউল ইসলামের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও ইসলামিক কারিগরি ইনস্টিটিউট এর অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ মাহবুবুর রহমান টিটো। বক্তব্য রাখেন সংগঠনের সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোল্লা আবুল হাসান, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট ওয়ালিদ বিন জাহাঙ্গীরসহ অন্যরা। বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা এবং মাননীয় শিক্ষামন্ত্রীর নির্দেশনার পর দীর্ঘ চব্বিশ বছরে ডিগ্রি ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউশনের যুক্তিহীন বিরোধিতার কারণে চার বছরের ডিপ্লোমা প্রকৌশলী কোর্সকে বিএসসি সমমান প্রদানের কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।  দেশের ৮৫ ভাগ উন্নয়ন কার্যক্রম ডিপ্লোমা প্রকৌশলীদের দ্বারা সম্পন্ন হলেও তাদের উপযুক্ত সম্মান না দেয়ায় ক্ষোভে ফুসছেন প্রকৌশলীরা। এ অবস্থায় দ্রুত ডিপ্লোমা প্রকৌশলীদের সম্মান প্রদানের দাবি জানান তারা। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে বলে হুমকি প্রদান করেন আয়োজকরা।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন