BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

মাগুরায় আগ্নেয়াস্ত্রসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র্্যাব!

খুলনা বিভাগ মাগুরা জেলা

প্রকাশঃ 2024-05-16 12:32:04 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 194 বার।


মাগুরায় আগ্নেয়াস্ত্রসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে  আটক করেছে র্্যাব!

-মোঃ সাইফুল্লাহ ;

মাগুরার শ্রীপুরে দেশীয় তৈরী ২টি পাইপগানসহ ২ অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র‍্যাব-৬। মঙ্গলবার রাতে শ্রীপুর- মাগুরা সড়কের শ্রীপুর উপজেলার খামারপাড়া গোরস্থান মোড় এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানা গেছে । 

 র‍্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬, সিপিসি-২,ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করেন। উপজেলার খামারপাড়া গোরস্থান মোড় এলাকার বায়তুন নুর জামে মসজিদের পাশে পাঁকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের দুজনের কাছ থেকে দেশীয় তৈরী ২ টি পাইপগান উদ্ধার করা হয়। আটককৃতরা হলো,  উপজেলার শ্রীপুর গ্রামের গোকুল বিশ্বাসের পুত্র মিন্টু বিশ্বাস (৩৯) ও একই গ্রামের মৃত অহিদুল বিশ্বাসের পুত্র ইব্রাহিম বিশ্বাস(২৫)। আটক মিন্টু বিশ্বাসের নামে এর আগেও অস্ত্র মামলা সহ ৪ টি মামলা রয়েছে।

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসনীম আলম বলেন, আটককৃত আসামীদের বিরুদ্ধে থানায় একটি অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। আটক মিন্টু বিশ্বাসের নামে এর আগেও অস্ত্র মামলাসহ ৪ টি মামলা রয়েছে। আটককৃত আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন