প্রকাশঃ 2024-05-16 12:39:03 |
শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।
দেখা হয়েছে 535 বার।
-নড়াইল প্রতিনিধিঃ
স্মার্ট বাংলাদেশ বিনির্মানে খাবার খাবো পুষ্টি গুনে -স্লোাগানে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী দিনে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে বুধবার (১৫ মে) দুপুরে সিভিল সার্জনের অফিসের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিভিল সার্জন ডাক্তার সাজেদা বেগম পলির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার হায়দার আলী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার সুব্রত হালদার, ডাক্তার শুভাশিস বিশ্বাস, ডাক্তার আসিফ আকবর, সরকারি-বেসরকারি পর্যায়ের কর্মকর্তারা। জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সমাপনী দিনে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।
BD Travel Info Channel
BDCNEWS Channel
Raindrop Tours Channel
Chotushkone IPTV Channel
Raindrop eShop Channel
Soumya Bhowmik Channel