প্রকাশঃ 2024-05-16 12:51:19 |
শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।
দেখা হয়েছে 246 বার।
-যশোর প্রতিনিধি :
ন্যাশনাল টেন্ডারার্স ডেটাবেস (এনটিডিবি) সম্পূর্ণরূপে কার্যকর করার জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) যশোর জেলার সকল দরদাতাদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ (১৬ মে) শহরেরর একটি অভিজাত হোটেলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এ কর্মশালা আয়োজন করে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি খুলনা বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রভাস চন্দ্র বিশ^াস। যশোর এলজিইডির তত্ত¡াবধায়ক প্রকৌশলী মো. শাহনুর এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এলজিইডি সদর দপ্তরের ফোকাল পয়েন্ট গোলাম ইয়াজদানী, এলজিইডির প্রকৌশলী শরিফুল ইসলাম, বিশ^জিৎ কুন্ডু প্রমুখ।
উক্ত কর্মশালায় দরদাতাদের প্রোফাইলের প্রাথমিক ডেটা এন্ট্রি সম্পূর্ণ করার প্রক্রিয়া এবং ন্যাশনাল টেন্ডারার্স ডেটাবেস (এনটিডিবি) এর উদেশ্য, গুরুত্ব এবং প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।
বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।
BD Travel Info Channel
BDCNEWS Channel
Raindrop Tours Channel
Chotushkone IPTV Channel
Raindrop eShop Channel
Soumya Bhowmik Channel