BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

মাগুরায় এক দিবসীয় আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

খুলনা বিভাগ মাগুরা জেলা

প্রকাশঃ 2024-05-20 19:34:00 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 213 বার।


মাগুরায় এক দিবসীয় আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

-মােঃ সাইফুল্লাহ ;
মাগুরার শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে এক দিবসীয় আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  ২০ মে সোমবার সকাল ১০ টায় ‘মুক্ত শিক্ষাঙ্গন : রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তার গুরুত্বপূর্ণ অঙ্গ’- শীর্ষক এ সেমিনারের উদ্বোধন করেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল কাদের। 
শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক নির্মল কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মমতাজ মহল। 
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শ্রী নিলয় কুমার রায়। আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের অধ্যাপক ড. অনুপম হীরা মণ্ডল, জি. কে. আইডিয়াল ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. মুসাফির নজরুল, সাউথ ইস্ট ইউনিভার্সিটির বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক ড. শামস্ আলদীন। 
শ্রীপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক অপূর্ব মিত্রের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সেমিনারে উপজেলার অপর ৫টি কলেজের অধ্যক্ষ, বাংলা বিষয়ের শিক্ষকবৃন্দসহ বিভিন্ন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে শ্রীপুর শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ জাতীয় সঙ্গীত পরিবেশন করেন বলে জানা গেছে ।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন