BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

ভারতে পাচার হওয়া ৮ বাংলাদেশি নারী বেনাপোল দিয়ে দেশে ফিরল

খুলনা বিভাগ যশোর জেলা

প্রকাশঃ 2024-05-20 19:38:53 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 180 বার।


ভারতে পাচার হওয়া ৮ বাংলাদেশি নারী বেনাপোল দিয়ে দেশে ফিরল

বেনাপোল প্রতিনিধিঃ
ভাল কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার ৮ বাংলাদেশি নারীকে যশোরের বেনাপোল চেকপোষ্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত পাঠিয়েছে  ভারতীয় পুলিশ। এরা বিভিন্ন মেয়াদে সেখানে জেল খাটে।  সোমবার (২০ মে)  সন্ধায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসারা হলোঃ- যশোরের ইউনুস মিয়ার মিয়া মিনা বেগম (২২) হাসেন মোল্যার মেয়ে লিপি খাতুন (২২) খুলনার হারুক মোল্যার মেয়ে ফারহানা আক্তার (২১) নড়াইল জেলার গোলাম হোসেনের মেয়ে ঝুমা খাতুন (২১) সাতক্ষীরা জেলার সুলতান আলীর মেয়ে সুখ জান (১৮) নরসিংদি জেলার মোস্তাফার মেয়ে শিউলী বেগম (২৩) মাদারিপুর জেলার মহব্বত আলীর মেয়ে মনিরা খাতুন (১৯)ও সাতক্ষীরা জেলা মুনসুর আলীর মেয়ে নাজমা খাতুন (২১)।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজহারুল ইসলাম জানান,ভারতে পাচার হাওয়া বাংলাদেশি নারীদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্টথানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।সেখান থেকে তাদের আইনী সহয়তা দিয়ে জাস্টিস এন্ড কেয়ার ও রাইট যশোর নামে দুইটি এনজিও সংস্থ্যা গ্রহন করেছে।

মানবাধিকার সংস্থ্যা জাস্টিস এন্ড কেয়ারে সিনিয়ার প্রোগ্রামার  অফিসার মুহিত হোসেন জানায়, ভাল কাজের প্রলোভনে পড়ে এরা  দালালদের মাধ্যমে বিভিন্ন সীমান্ত পথে ভারতে যায়। সেখানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে  ভারতীয় পুলিশের হাতে আটক হয়। পরে পুলিশ আদালতে সোপর্দ করলে ভারতীয় মানবাধিকার সংস্থ্যা তাদের ছাড়িয়ে শেল্টার হোমে রাখে। পরে দুই দেশের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে এরা দেশে ফেরার সুযোগ পায়।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন