প্রকাশঃ 2024-05-21 20:14:49 |
শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।
দেখা হয়েছে 182 বার।
- মো: সাইফুল্লাহ;
মাগুরার সদর উপজেলার বড়খড়ি গ্রামের হাফিজার লস্কার(৬৩) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উক্ত গ্রামের যশোর লস্কারের পুত্র৷ পুলিশ ও স্থানীয় সুত্রে জানায়, ২১ মে মঙ্গলবার ভোর ৪টার দিকে হাফিজার লস্কারে লাশ বাড়ির পাশে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। সে ১ স্ত্রী ও ২ কন্যা ১ পুত্র সন্তানের জনক। হাফিজার লস্কারের পুত্র তামিম লস্কার জানায়,আমার বাবাকে রাত ১০টার পরে বিছানায় ঘুমাতে দেখি। আমরাও যে যার মত ঘুমাতে যাই। ফযরের সময় ঘরের কোনে বাবার লাশ দেখে আমাদের চিৎকারে গ্রামের লোক জন এসে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে বাবার ব্যবহৃত সেন্ডেল খালের ভিতর ভিতর থেকে উদ্ধার করে । খালের উপার হারুনের বাড়ির পাশে রক্তের ছাপ দেখা গেছে। এদিকে হারুন(৪০) ও ফারুক(৩৮)কে পুলিশ সন্দেহজনক ভাবে গ্রেফতার করেছে বলে জানা গেছে ।
বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।
BD Travel Info Channel
BDCNEWS Channel
Raindrop Tours Channel
Chotushkone IPTV Channel
Raindrop eShop Channel
Soumya Bhowmik Channel