BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

মাগুরার শ্রীপুরে নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান রাজনকে নাগরিক সংবর্ধনা প্রদান!

খুলনা বিভাগ মাগুরা জেলা

প্রকাশঃ 2024-05-24 16:36:23 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 185 বার।


মাগুরার শ্রীপুরে নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান রাজনকে নাগরিক সংবর্ধনা প্রদান!

মোঃ সাইফুল্লাহ ;  মাগুরা শ্রীপুরের উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজনকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
 
২৩মে বৃহস্পতিবার রাতে উপজেলার সব্দালপুর ইউনিয়নের সোনাতুন্দী গ্রামবাসীর আয়োজনে সোনাতুন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে গ্রামের শতশত নারী-পুরুষ শিশু-কিশোর যুবক -যুবতী আবাল বৃদ্ধা বনিতাসহ আপামর  জনগণ তাদের প্রিয় নেতাকে সংবর্ধনা প্রদান করেন। তাদের অকৃত্রিম ভালবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি।
 নির্বাচনে বিজয়ের পর তিনি ছাড়া মাগুরায় কোন নির্বাচিত জনপ্রতিনিধিকে এত পরিমান সংবর্ধনা দেওয়া হয়নি বলে জানিয়েছেন অনেকে। 
গণসংবর্ধনা অনুষ্ঠানে ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজ সেবক  নুরুল ইসলাম মোল্যার সভাপতিত্বে প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজন। 
স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুন্সী নুরুজ্জামান এর সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আনিচুর রহমান কনক, সব্দালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান মিল্টন, উপজেলা যুবলীগ নেতা খাঁন তৈয়বুর রহমান, মোঃ হাসানুজ্জামান হান্নানসহ অন্যরা।
 অনুষ্ঠানে জনপ্রতিনি, সাংবাদিক, সমাজকর্মী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন