BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

ঢাকায় রাশিয়ান হাউসের উদ্যোগে স্লাভিক বর্ণমালা ও সংস্কৃতি দিবস উদযাপন

ঢাকা বিভাগ ঢাকা জেলা

প্রকাশঃ 2024-05-24 17:13:42 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 210 বার।


ঢাকায় রাশিয়ান হাউসের উদ্যোগে স্লাভিক বর্ণমালা ও সংস্কৃতি দিবস উদযাপন

সঞ্জু রায়:
ঢাকাস্থ রাশিয়ান হাউসের আয়োজনে এবং মহাখালি উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় বৃহস্পতিবার স্লাভিক বর্ণমালা ও সংস্কৃতি দিবস উদযাপন করা হয়েছে। 
দুই শতাধিক শিক্ষার্থীর প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানে ঢাকাস্থ রাশিয়ান হাউসের পরিচালক পি. দ্ভইচেনকভ শিক্ষার্থীদের ঐতিহাসিক দিনটির ইতিহাস সম্পর্কে অবহিত করেন। এসময় তিনি বলেন, এই দিনটি ১৯ শতকের গির্জার ঐতিহ্যেকে বহন করে  এবং প্রতি বছর মে মাসে কিরিল ও মিফুদি স্মরণে দিবসটি পালন করা হয় । 
অনুষ্ঠানে স্লাভিক সাহিত্য ও সংস্কৃতি দিবস উদযাপনের অংশ হিসাবে স্কুল শিক্ষার্থীদের জন্য রাশিয়ান বর্ণমালার অক্ষর লেখার উপর একটি সৃজনশীল ক্লাস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কিরিল ও মিফুদির  আবিস্কৃত স্লাভিক বর্ণমালার উপর প্রেজেন্টেশনও দেখানো হয় অংশগ্রহণকারীদের।
আয়োজনের সমাপ্তিতে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে স্যুভেনির উপহার দেয়া হয়। 

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন