BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবেলায় সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

খুলনা বিভাগ সাতক্ষীরা জেলা

প্রকাশঃ 2024-05-24 17:17:20 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 183 বার।


ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবেলায় সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

এস এম মহিদার রহমান, সাতক্ষীরা ঃ ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবেলায় সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে সংশ্লিষ্ট জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা উক্ত প্রস্তুতি সভায় যোগ দেন। 

সভায় জেলা প্রশাসক হুমায়ুন কবির বলেন,‘‘ ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবেলায় ইতিমধ্যে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। আগামী শুক্র ও শনিবার জেলায় সকল সরকারী দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। এছাড়া উপকূলীয় এলাকার বেশি ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ চিহ্নিত করে বালি ও জিও ব্যাগ দিয়ে সংস্কার করার পাশাপাশি স্থানীয় ভাবে ঝুঁকিপুর্ণ এলাকার আশ্রায়কেন্দ্র গুলো প্রস্তুত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবেলায় ১৬৯টি আশ্রয় কেন্দ্রসহ ৮৮৭টি শিক্ষা প্রতিষ্ঠান ব্যবহারের উপযোগী করা হচ্ছে। এছাড়া ৬ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে জরুরী কাজে অংশগ্রহণের জন্য। এছাড়া জরুরী ত্রাণ কার্যে ব্যবহারের জন্য ৫ লাখ ২৫ হাজার টাকামজুদ রয়েছে। 

প্রস্তুতি সভায় এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপ-পারচালক মাশরুবা ফেরদৌস, পানি উন্নয়ন বোর্ড বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মো: সালাউদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সরোয়ার হোসেনসহ জেলা দূযোগ ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন