BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

ভারতে পলাতক থাকা হত্যা মামলার আসামি গ্রেফতার

খুলনা বিভাগ নড়াইল জেলা

প্রকাশঃ 2024-05-25 19:04:28 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 198 বার।


ভারতে পলাতক থাকা হত্যা মামলার আসামি গ্রেফতার

-নড়াইল প্রতিনিধি 

নড়াইলের লোহাগড়া উপজেলায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. জাকারিয়াকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।

শনিবার (২৫ মে) ভোরের দিকে গোপালগঞ্জ জেলার সদর থানাধীন মিয়াবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. জাকারিয়া লোহাগড়া উপজেলার মাইগ্রামের মুক্তার  হোহেনের ছেলে। জাকারিয়া গ্রেফতার এড়াতে দীর্ঘ দিন ভারতে পালিয়ে ছিলেন।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মো.জাকারিয়া নামে ওই ব্যক্তিকে একটি হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করে আদালত। এ মামলায় গ্রেফতারের ভয়ে জাকারিয়া দীর্ঘ দিন ভারতে পালিয়ে ছিলেন। সম্প্রতি তিনি দেশে ফিরে এলে লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এফ এম হাসিবুর রহমান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আকিজুর রহমান অভিযান চালিয়ে গোপালগঞ্জ জেলার সদর থানা এলাকার মিয়াবাড়ী গ্রাম থেকে তাকে আটক করা হয়।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, গ্রেফতারের পর আসামিকে শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠান।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন