BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

ভারতে পাচার হওয়া ৩ বাংলাদেশী নারী বেনাপোলে হস্তান্তর

খুলনা বিভাগ যশোর জেলা

প্রকাশঃ 2024-05-25 19:08:19 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 166 বার।


ভারতে পাচার হওয়া ৩ বাংলাদেশী নারী বেনাপোলে হস্তান্তর

-বেনাপোল প্রতিনিধিঃ-
ভাল কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার ৩ বাংলাদেশি নারীকে যশোরের বেনাপোল চেকপোষ্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ফেরত পাঠিয়েছে  ভারতীয় পুলিশ। শনিবার (২৫ মে) বিকালে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা নারীরা হলো:- ময়মনসিংহ জেলার তামান্না আক্তার (২২), ঢাকার আশুলিয়ার মাহমুদা আক্তার মারিয়া (২১)ও  খুলনার পাইকগাছা থানার আইয়া আক্তার মৌসুমি (২৩)।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজহারুল ইসলাম জানান,ভারতে পাচার হাওয়া বাংলাদেশী নারীদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।সেখান থেকে তাদের আইনী সহয়তা দিতে জাস্টিস এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থ্যা গ্রহন করবে।

মানবাধিকার সংস্থ্যা জাস্টিস এন্ড কেয়ারের সিনিয়ার প্রোগ্রামার  অফিসার মুহিত হোসেন জানায়, ভাল কাজের প্রলোভনে পড়ে এরা  দালালদের মাধ্যমে বিভিন্ন সীমান্ত পথে ভারতে যায়। সেখানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে  ভারতীয় পুলিশের হাতে আটক হয়। পরে পুলিশ আদালতে সোপর্দ করলে ভারতীয়  মানবাধিকার সংস্থ্যা তাদের ছাড়িয়ে শেল্টার হোমে রাখে। পরে দুই দেশের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে এরা দেশে ফেরার সুযোগ পায়।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন