BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

বগুড়া সেনানিবাসে ইন্ট্রাকো কাপ গলফ টুর্নামেন্ট ২০২৪ এর সমাপনী অনুষ্ঠিত

রাজশাহী বিভাগ বগুড়া জেলা

প্রকাশঃ 2024-05-25 19:11:49 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 210 বার।


বগুড়া সেনানিবাসে ইন্ট্রাকো কাপ গলফ টুর্নামেন্ট ২০২৪ এর সমাপনী অনুষ্ঠিত

-সঞ্জু রায়, বগুড়া:
বগুড়া মাঝিড়া সেনানিবাসে ইন্ট্রাকো কাপ গলফ 
টুর্নামেন্ট ২০২৪ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বগুড়া গলফ ক্লাবের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত টুর্নামেন্টের সমাপনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ক্লাবের সভাপতি জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া, মেজর জেনারেল মোঃ খালেদ-আল-মামুন, পিবিজিএম, এনডিসি, পিএসসি।
অনুষ্ঠানে প্রধান অতিথি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন বাংলাদেশের স্বাধীনতার রূপকার, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। 
বগুড়া গলফ ক্লাব বিভিন্ন গলফ টুর্নামেন্টের আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় এ বছর ইন্ট্রাকো গ্রুপ বড় পরিসরে টুর্নামেন্টটির আয়োজন করে। প্রতিযোগিতাটি গত ২২ মে শুরু হয়ে শুক্রবার ২৪ মে শেষ হলো। এই প্রতিযোগিতায় বগুড়া অঞ্চলসহ বিভিন্ন স্থান হতে আনুমানিক ১৩০ জন গলফার অংশগ্রহণ করেন। সবার মাঝে গলফ খেলাটিকে আরও জনপ্রিয় করার উদ্দেশ্যে বগুড়া গলফ ক্লাবের বিভিন্ন প্রয়াস চলমান রয়েছে।
উক্ত অনুষ্ঠানে ইন্ট্রাকো গ্রুপের প্রেসিডেন্ট মোহাম্মদ রিয়াদ আলীসহ ইন্ট্রাকো গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তাগণ, বগুড়া সেনানিবাসের উর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ ছাড়াও ক্লাবের অসামরিক সদস্যবৃন্দ এবং অন্যান্য অতিথিগণ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন