BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

মাগুরায় নবনির্বাচিত শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান রাজনকে গণসংবর্ধনা প্রদান

খুলনা বিভাগ মাগুরা জেলা

প্রকাশঃ 2024-05-25 19:21:54 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 203 বার।


মাগুরায় নবনির্বাচিত শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান রাজনকে গণসংবর্ধনা প্রদান

-মোঃ সাইফুল্লাহ ; মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত  চেয়ারম্যান শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজনকে গণসংবর্ধনা প্রদান করেছে শ্রীপুর সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ!

২৪ মে শুক্রবার রাতে টোকন মেম্বারের শ্রীপুর পশ্চিম বাজারের পৈতিক ভিটা নামক বাড়িতে এ গণসংবর্ধনা প্রদান করা হয়।

 শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক ও ইউপি সদস্য মোঃ সিরাজুল ইসলাম টোকন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজন। 
সাংবাদিক আশরাফ হোসেন পল্টু"র সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কিশোর কুমার রায় মধু, উপজেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম মোল্লা, যুবনেত খাঁন তৈয়েবুর রহমান, ইউপি সদস্য মোঃ অহিদুল ইসলাম মিয়া, বিশিষ্ট সমাজ সেবক অঞ্জন কুমার চক্রবর্তী, শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার অধিকারী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য মোঃ জাকির হোসেন, উপজেলা মৎস্যজীবি লীগের আহ্বায়ক চঞ্চল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জিহাদ মিয়াসহ অন্যরা।
অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক,  সমাজকর্মী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন বলে জানা গেছে। 

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন