প্রকাশঃ 2024-05-27 20:36:37 |
শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।
দেখা হয়েছে 228 বার।
-নড়াইল প্রতিনিধিঃ
এক সময়কার শক্তিশালী সংগঠন আওয়ামী যুবলীগ ২৮ বছর কমিটিবিহীন। সর্বশেষ ১৯৯৫ সালের ১৮ অক্টোবর জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। ২০০৫ সালে বাবুল সাহা,পরে ২০১৮ সালে ওয়াহিদুজ্জামানকে আহবায়ক ও ৩জন যুগ্ম আহবায়ক সহ ২১সদস্যের আহবায়ক কমিটি করা হয়। দীর্ঘ সময়ে জেলা যুবলীগের কার্যক্রমে স্থবিরতার কারনে ছাত্রলীগ থেকে বেরিয়ে আসা নেতারা রাজনীতিতে নিস্ক্রিয় হয়ে পড়েছেন। দীর্ঘ ২৮ বছর পরে ২৮ মে নড়াইলে অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা যুবলীগের সম্মেলন। দীর্ঘসময় ধরে আহবায়ক কমিটি পরিচালিত যুবলীগের সম্মেলন কে ঘিরে নেতা-কর্মীদের আগ্রহ ব্যাপক। সঠিক নেতৃত্ব পাওয়া নিয়ে রয়েছে শংকা।
আগমীকাল ২৮ মে মঙ্গলবার বাংলাদেশ আওয়ামী যুবলীগ,নড়াইল জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘ বিরতির পর এমন সম্মেলন সফল করার লক্ষ্যে যুবলীগের নেতা-কর্মীদের মধ্যে প্রাণ ফিরে এসেছে। দলীয় সূত্রে জানা গেছে, ২০২২ সালের জানুয়ারী মাসে নতুন কমিটি গঠনের লক্ষে কেন্দ্রীয় যুবলীগ নড়াইল জেলা যুবলীগের ৯ জন সভাপতি এবং ১০জন সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীর জীবন বৃত্তান্ত সংগ্রহ করেন। ইতিমধ্যে ১৯ জন নেতা জেলা যুবলীগের শীর্ষ দুইটি পদ পেতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, নড়াইলের দুই এমপি এবং জেলা আ"লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের আশীর্বাদ পেতে দৌড় ঝাঁপ শুরু করেছেন। নানা ভাবে পদ প্রত্যাশীগন নিজ নিজ যোগ্যাতা তুলে ধরেন।
জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক আহবায়ক বাবুল কুমার সাহা বলেন, যারা দীর্ঘ বছর ধরে যুবলীগ করেছেন, যারা মাঠে দলের দু:সময়ে, সুসময়ে ছিলেন এবং আছেন এসব পরীক্ষীত নেতাদের নিয়ে একটি শক্তিশালী কমিটি করা হোক সুখে দুখে নেতাকর্মীদের নিয়ে মাঠে ময়দানে থাকবে।
এছাড়াও অনেক যুবলীগ কর্মীদের সাথে কথা বলে জানা গেছে তারা আশা করেন সন্ত্রাস ও মাদকমুক্ত শিক্ষিত নেতৃবৃন্দ নিয়ে নতুন কমিটি গঠন করলে গতি আসবে যুবলীগে।
দলীয় সূত্রে জানা গেছে, নড়াইল ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে সম্মেলনের উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম এমপি। প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, বাংলাদেশ আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের হুইফ নড়াইল-০২ আসনের এমপি মাশরাফী বিন মোর্ত্তজা, নড়াইল-০১ আসনের এমপি কবিরুল হক মুক্তি, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় ও জেলা আওয়ামীলীগ ,যুবলীগ এর নেতা কর্মীরা উপস্থিত থাকবেন।
বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।
BD Travel Info Channel
BDCNEWS Channel
Raindrop Tours Channel
Chotushkone IPTV Channel
Raindrop eShop Channel
Soumya Bhowmik Channel